ছবি: সংগৃহীত
জাতীয়

ঈদের পরদিনও বাস ভাড়া দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন মানুষ। তবে তা ঈদের আগের তুলনায় কিছুটা বেশি। যাত্রীর ব্যাপক চাপের মধ্যে গাড়ি কম, তবে ভাড়া দ্বিগুণ দিতে হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: পাহাড়ে ৩ দিনব্যাপী বৈসাবি উৎসব শুরু

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে ও চাঁদ রাতেও এতো ভিড় দেখা যায়নি। ভোরে যাত্রীর চাপ কম থাকলেও আলো বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। ভাড়াও বেড়েছে।

ঈদের আগের দিন যেসব গাড়ির ভাড়া ৩০০-৩৫০ টাকা ছিল। এখন সেটি বেড়ে সর্বনিম্ন ৫০০ টাকা। গাড়ির হেলপাররা দরজার মুখে দাঁড়িয়ে বলছেন, যে যেখানেই নামেন ভাড়া ৫০০ টাকা।

আরও পড়ুন: সদরঘাটে ৫ প্রাণহানির ঘটনায় মামলা

যাত্রাবাড়ী-সায়েদাবাদ ও ধোলাইপাড় এলাকায় সরেজমিনে দেখা যায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের যাত্রীদের চাপ বেশি।

যাত্রীদের অভিযোগ, এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়িতে উঠতে পারছেন না। ছোট ছেলে-মেয়ে ও জিনিসপত্র সাথে নিয়ে বাসায় ফিরে যাওয়াও মুশকিল।

সায়েদাবাদ জনপথের মোড়ে খুলনাগামী ইমাদ পরিবহনের কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার আব্দুল্লাহ বলেন, ঈদের ২০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। চাঁদ রাত পর্যন্ত সবাই চলে গেছেন। ঈদের পরদিনও যাত্রীর ভিড়। মনে হচ্ছে, ঈদের আগের চেয়ে পরই বেশি মানুষ বাড়ি যাচ্ছেন।

এ পরিবহনে খুলনাগামী বাসের জন্য অপেক্ষারত চাকরিজীবী সায়েদুল ইসলাম বলেন, ঈদের আগে অগ্রিম টিকিট কিনতে পারিনি। এখন কাউন্টার থেকে বলছে অপেক্ষা করতে হবে। প্রচণ্ড গরমে কতক্ষণ অপেক্ষা করতে হয় কে জানে। ভাড়া ২০০-৩০০ টাকা বেশি চাচ্ছে।

আরও পড়ুন: পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার সালমান ও রিয়াজ বলেন, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২২-২৩টি গাড়ি ছেড়ে গেছে। যাত্রীর চাপ বাড়ছেই। এ পর্যন্ত ফিরতি গাড়ির ৩ শতাধিক অগ্রিম টিকিট বিক্রি রয়েছে। গাড়ি কম, যাত্রী বেশি।

আমরা শুধু টিকিট বিক্রি করি। গাড়ির হিসাবটা সঠিকভাবে জানি না। তবে যাত্রীর ব্যাপক চাপ রয়েছে। এখন ফিরতি গাড়ি এলে তারপর যাত্রী নিয়ে যাবে। আমাদের সবকয়টি গাড়ি ঢাকা ছেড়ে চলে গেছে, তাই এখন গাড়ি ছাড়তে বিলম্ব হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা