সারাদেশ

বাগেরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় ফুল মিয়া (৬১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

মঙ্গলবার দুপুরে উত্তর তাফালবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, পুলিশ লাশের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল উত্তর তাফালবাড়ী গ্রামে গিয়ে মৃত ফুল মিয়া হাওলাদারের লাশের সুরতহাল করে।

আরও পড়ুন : মানিকছড়িতে মদসহ দুই নারী আটক

ওসি জানান, নিহত ফুল মিয়া খালে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে উত্তর তাফালবাড়ী খালে মাছ ধরে খাল সংলগ্ন টংঘরে ঘুমিয়ে পড়ে। সকালে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন টংঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে লাশ তাদের বাড়িতে নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, টংঘরে বৃদ্ধের মৃত লাশ পাওয়ায় থানায় একটি মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা