সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামে এক এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন : আরও ১৯ প্রাণহানি, হাসপাতালে ৩০৩৩

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন আলী উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

রংপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ওই বৃদ্ধ মানসিক রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে। তিনি প্রায় সময় বাড়িতে কাউকে না বলে বের হয়ে যেতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরে আসতেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় ২৫ যোদ্ধা নিহত

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে রংপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা