সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সভা

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আরও ১৯ প্রাণহানি, হাসপাতালে ৩০৩৩

সোমবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, পুজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ব্যাংকিং কার্যক্রম

সভায় পুলিশ সুপার বলেন, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা সতর্ক থাকবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপন করার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের সদস্যরা তৎপর রয়েছে।

আরও পড়ুন : ইয়াবসহ দুই মাদক কারবারী আটক

প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, ডিএসবি'র সদস্যরা দায়িত্ব পালনে সক্রীয় থাকবে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এছাড়াও প্রতিটি পূজা মন্ডপ নিজস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা