সারাদেশ

ইয়াবসহ দুই মাদক কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা।

আরও পড়ুন : গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে নাসির উদ্দীন (৫৫) ও মৃত ফরিদের ছেলে আব্দুল করিম (৪০)।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দীন ও আব্দুল করিমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : পুলিশ সদস্যকে অপহরণ, গ্রেফতার ৩

আটক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা