সারাদেশ

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশ একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ডিবি পুলিশ রতন মজুমদার ওরফে জীবন মজুমদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আরও পড়ুন : পুলিশ সদস্যকে অপহরণ, গ্রেফতার ৩

আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার সুখরন্জন মজুমদারের ছেলে।

ঢাকা হতে রানীশংকৈল গামী শ্যামলী কোচে একজন যাত্রী ব্যবসার উদ্দেশ্যে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাও-দিনাজপুর মহাসড়কের ধন্দগাও ২৯ মাইল নামক স্থানে চেকপোস্ট বসায়। সকাল ৮ টায় ঢাকা হতে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের নৈশ কোচ দাঁড় করিয়ে ডিবির উপ-পরিদশক নবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রতন মজুমদারকে (৩৫) আটক করে।

আরও পড়ুন : মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

এ ঘটনায় ডিবির এসআই নবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ও ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সুপার উত্তম কুমার পাঠক জানান, ঠাকুরগাও জেলাকে মাদকমুক্ত জেলা করতে পুলিশ কাজ করছে। এ ধারা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা