সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকা থেকে মাদক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ১.২৫ মি শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

গ্রেফতারকৃতরা হলো, আদনান রাসেল (৩০) ও মনিরুজ্জামান (৩০)।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে উক্ত স্থান থেকে আদনান ও মনিরুজ্জামানাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় গাঁজা পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনার তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। এদিকে, উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।

আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা