সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজা ও কাভার্ডভ্যানসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ মোঃ রাজা মোল্লা (৩০) ও মোঃ ওমর ফারুক (২৩) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১.৫৫ মি. তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১ টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানী শ্যামলীর টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো যাত্রাবাড়ী-শ্যামলীর দিকে গাঁজা নিয়ে মাদক কারবারিরা কাভার্ডভ্যানে করে আসছে। এরপর রাত আনুমানিক ১.৫৫ মি. কাভার্ড ভ্যানটি টিবি হাসপাতালের সামনে পৌঁছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করে ডিবি পুলিশ। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান আনুমানিক মূল্য ৯ লক্ষ ৫০ হাজার টাকা। এদিকে, মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত ৩ টি মোবাইল জব্দ করে ডিবি পুলিশ।

অপরদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিলেট সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এ সময় উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিলো মর্মে তারা স্বীকার করে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা