সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

আরও পড়ুন : পার্বত্যাঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয়

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন।

আরও পড়ুন : ১৫ আগস্টকে ছুটি ঘোষণার রায় স্থগিত

রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের ওপড় তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা