সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ২ শিক্ষার্থীসহ আরও ৫ জন আহত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ

নিহত ব্যক্তি, রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। এ সময় তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে রামগতির উপজেলার আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজি অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। এ সময় ভবানীগঞ্জ এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনারস্থলেই আলমগীর নিহত হন। এ সময় আরও ৫ জন আহত হন।

আলমগীরের স্বজন ফারুক হোসেন জানান, রোববার সকালে আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলো। তবে এর আগেই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে তিনি আর আদালতে হাজিরা দিতে পারেনি।

আরও পড়ুন: অবৈধভাবে দেশে ফেরায় আটক ৫

সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ জানান, রোববার সকালে দুর্ঘটনার পর হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। এ সময় আহতদের মধ্যে ২ জনের অবস্থায় আশঙ্কাজনক। তার মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত আলমগীরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকচালকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা