ফাইল ছবি
সারাদেশ

কয়লা নিয়ে মোংলায় আরেক জাহাজ

নিজস্ব প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা।

আরও পড়ুন: উলিপুরে মাদকসহ বিদেশী নাগরিক গ্রেফতার

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর থেকে জাহাজে আসা কয়লা খালাস শুরু হয়েছে বলে জানা গেছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ থেকে ইতোমধ্যে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে জাহাজটি ভিড়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাদকসহ আটক ৩, পলাতক ১

প্রসঙ্গত, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এর আগে ইন্দোনেশিয়া থেকে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ এসেছিল মোংলা বন্দরে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা