সারাদেশ

বোয়ালমারীতে চুরি করতে গিয়ে খেলেন গণধোলাই

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সাহাবুল শেখ নামের এক সেনা সদস্যের দুই বছরের মেয়ের গলার চেইন চুরি করতে গিয়ে এক চোর গণধোলাই খেয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

বুধবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। হাতুড়ি এবং লাঠির আঘাতে আহত সাহেব আলী এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সেনা সদস্য সাহাবুল শেখ জানান, বুধবার রাতে দুই বছরের শিশুমেয়ে হুমায়রাকে নিয়ে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতে সাড়ে ১১টার দিকে সাহেব আলী তার (সাহাবুল) মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে সাহেব আলীকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন গণধোলাই দিয়ে তাকে পুলিশে খবর দেয়। রাতেই আহত সাহেব আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

এ ঘটনায় সাহাবুল শেখের বড় ভাই রবিউল শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অভিযুক্ত আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। সুস্থ হলে তার সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা