ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে মাদকসহ আটক ৩, পলাতক ১

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

এসময় গ্রেফতারকৃত আসামিদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করে জেলা কারাগারে হস্তান্তর করে পরিচালিত মোবাইল কোর্ট।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ১০ টি পৃথক অভিযান (নিয়মিত ০৬, মোবাইল কোর্ট ০৪) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া একজন পলাতক রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ

এসময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাইমদ এবং ০৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় ০২ টি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি মামলা রুজু করা হয়।

এসময় মোবাইল কোর্টের ২ টি মামলায় একজন আসামিকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অপর একজন আসামিকে ৩ মাসের কারাদণ্ড এবং সর্বমোট ৫০০/- অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মোবাইল কোর্টের আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় ট্রাক উল্টে নিহত ২

প্রসঙ্গত, গত সোমবার (১০ জুলাই) মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবন ও ব্যবসায়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা