সারাদেশ

ভেদরগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে বোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামে জমি-জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে বোমা হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে মামলার তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : বিদেশিদের দেখাতে বিএনপির সমাবেশ

ভেদরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের মরহুম সেকান্দর আলমের ছেলে রনি বেপারীর সাথে একই গ্রামের প্রতিবেশী আক্কাছ সরদারের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আক্কাছ সরদার ও আল মামুন সরদার স্থানীয় রনি বেপারী’র মা সালমা বেগমের সাথে তর্কবিতর্ক করে। এসময় আক্কাছ ও তার ছেলে মামুন হুমকি দিয়ে বলে তোর ছেলে রনিকে দেখে নিবো। এরপর ঐদিন রাত অনুমান ১১টায় আক্কাছ সরদারের নেতৃত্বে তার ছেলে আল মামুন সরদার, বিপ্লব সরদার, সোহেল সরদার, পপু, হারুন, ফন্নু, মিন্টু, মিজান, রেজাউল সহ ১০/১২ জন লোক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রনি বেপারী’র বাড়িতে ঢুকে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃস্টি করে। হামলাকারীরা রনির বসত ঘরে বোমা হামলা করে দরজা জানালার গ্লাস ভাঙচুর করে। ককটেল বোমার শব্দ শুনে রনির মা সালমা বেগম ভয়ে ও আতঙ্ক বেহুশ হয়ে যায়। এসময় রনি বেপারী বাড়ির বাইরে বেড়াতে গিয়ে ছিলেন। স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে রনি বেপারী বাদী হয়ে ১০ জনকে আসামি করে বুধবার দুপুরে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে রনি বেপারী বলেন, জমি-জমা বিরোধের জের ধরে আক্কাছ সরদার ও তার ছেলে আল মামুন সরদার, বিপ্লব সরদার, সোহেল সরদার, পপু, হারুন, ফন্নু, মিন্টু, মিজান, রেজাউল সহ ১০/১২ জন লোক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃস্টি করেছে। দরজা জানালা ভাংচুর করেছে। আমি তখন বাড়ি ছিলাম না। আমাকে পেলে তারা বড় কোন দুর্ঘটনা ঘটাতে পারত। আমি এর সুষ্ঠ বিচার চাই।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

এ ব্যাপারে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও আক্কাছ সরদার বা তাদের গ্রুপের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি বাহালুল খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা