সারাদেশ

রাজবাড়ীতে ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় নারীকে গণধর্ষণের পর হত্যার অভি‌যো‌গে ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা এবং দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর থানার আমলাপাড়া চরের গুলাই প্রামাণিকের স্ত্রী জয়গুন, রাজবাড়ী পাংশার হাবাসপুরের আনছার দাইয়ের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক, ওমর আলী প্রামানিকের ছেলে রঞ্জু ওরফে রঞ্জুর হোসেন, মৃত গহর প্রামাণিকের ছেলে দেলু ওরফে দেলোয়ার হোসেন প্রামানিক, মৃত জসিম সরদারের ছেলে মাসুদ ওরফে মাসুদ রানা, জিয়েলগাই এলাকার আফতাব উদ্দিনের ছেলে আশরাফ ও ছেকেন সরদারের ছেলে অজো ওরফে হজো ওরফে হজরত আলী।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশার হাবাসপুর গ্রামের একটি ধানখেতে মৃত অবস্থায় আমেনা খাতুন ওরফে ফেলো নামে এক নারীর মরদেহ পাওয়া যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের পর আমেনা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ধর্ষণের পর হত্যার দায়ে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। পরে বুধবার দুপুরে এ রায় দেন। এ সময় একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা