সারাদেশ

নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্যা নদীর ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ডিসি চরজিয়া উদ্দিন বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন তিনটি গ্রামের নদীর ভাঙ্গন কবলিত পাঁচ শতাধিক মানুষ।

স্থানীয়দের দাবি, উপজেলার ডিসি চরজিয়া উদ্দিন বাজার এবং চরবাগ্যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ভুলুয়া শাখার চরবাগ্যা নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বিগত কয়েক বছরে দুই শতাধিক পরিবারের ঘর,বাড়ি চাষের জমি নদী গর্ভেবিলিন হয়ে গেছে। কয়েক বছর ধরে নদীর ভাঙনে ডিসি চরজিয়া উদ্দিন গ্রাম, চরবাগ্যা গ্রাম ও চরমহিউদ্দিন গ্রামের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, মোহাম্মদ হাশেম, নুরল আমিন প্রমূখ। এ সময় বক্তারা, দ্রুত ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা