সারাদেশ

মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্ত মঞ্চের উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল।

আরও পড়ুন : ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২ টার দিকে শহরের কোটগাঁও সহ ইদ্রাকপুর কেল্লার ও বঙ্গবন্ধু মুরালের দক্ষিণ পাশে এই মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়।

এখানে প্রায় দেড় শতাধিক দর্শক একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মঞ্চের সামনে পাটাতনে সুদৃশ্য মনোরম কাঁচ ঘেরা একুইরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

এই মুক্ত মঞ্চের মাধ্যমে মুন্সীগঞ্জবাসী তাদের ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে বলে মনে করেন সর্বস্তরের জনগণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা