ছবি-সংগৃহীত
সারাদেশ

দুই মাথা নিয়ে শিশুর জন্ম

জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে।

আরও পড়ুন : ভাঙ্গুড়ায় চিকিৎসা সেবার ভরসাস্থল ডা. হালিমা

বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার ডক্টরস ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

নবজাতক শিশুটি ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার বাসিন্দা আশিকুর-ফারজানা দম্পতির সন্তান।

হাসপাতাল সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া আশিকুর রহমানের স্ত্রী ফারজানা প্রসব ব্যথা নিয়ে ওই ক্লিনিকে আসেন। তবে তার পরিবার আগে থেকেই নিশ্চিত ছিলেন ফারজানার পেটে দুই মাথাবিশিষ্ট সন্তান রয়েছে। পরে সিজারিয়ানের মাধ্যমে ওই দুই মাথাবিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছে।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দুই মাথাবিশিষ্ট সন্তানের বাবা আশিকুর রহমান বলেন, বর্তমানে মা ও সন্তান দুজনেই ভালো আছে। বাচ্চাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার জানান, ‘কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চা যমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। এ কারণে বাচ্চাগুলোর বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে’।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা