ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে মাও. আব্দুল বারীর ইন্তেকাল

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাও. আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন : ধান শুকাতে গিয়ে সন্তান হারালেন মা

শুক্রবার (৫ মে) রাত দেড় টায় ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর।

তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুসের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

সর্বশেষ হার্নিয়া রোগে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ভারতে চেন্নাই অ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সেলাই মেশিন বিতরণ

তিনি স্ত্রী, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরদেহ দেশে পৌঁছানোর পর দাফনের সিদ্ধান্ত নেয়া হবে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান,

আরও পড়ুন : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুর রহমান, গুনাইগাছ রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা