ছবি: সংগৃহীত
সারাদেশ

নৌযান শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জে আসন্ন মজুরি কাঠামো বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : পাগলা মসজিদে মিলল ১৯ বস্তা টাকা

শনিবার (৬ মে) দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকরীরা।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

আরও পড়ুন : সাগরে লঘুচাপ তৈরি হতে পারে

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত জানান, মূলত আমাদের নতুন বেতন ও মজুরি কাঠামো বাস্তবায়নের আগে মালিক পক্ষের ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে মোবাইল চুরির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী জানিয়েছেন, তাকে চাপে ফেলে মালিক পক্ষের লোকজন এ হয়রানিমূলক মামলা দিয়েছেন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণে নেই মানবপাচার

প্রকাশ দত্ত আরও জানান, আমাদের দাবি ছিল, বন্দর পাস নিয়ে প্রতিটি জাহাজ সিরিয়াল অনুসারে লোড করে ছাড়পত্র নিয়ে ছেড়ে যাবে। কিন্ত এখানকার কিছু প্রভাবশালী মালিক তাদের ইচ্ছামত নিজেদের জাহাজকে লোড করিয়ে নিতেন।

এতে ক্ষতিগ্রস্ত হতো সাধারণ শ্রমিকেরা। এ বিষয়ে প্রতিবাদ করায় ও নতুন মজুরি কাঠামো যেন বাস্তবায়ন না হয় সেই উদ্দেশে এই হয়রানিমূলক মামলা দিয়ে নৌযান শ্রমিকদের আন্দোলনে নামতে বাধ্য করা হয়।

আরও পড়ুন : বাইডেনের উপদেষ্টা ভারতীয় নীরা

তিনি জানান, আজকের বিক্ষোভ কর্মসূচিতে আগামি সোমবার (৮ মে ঢাকা) প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই হয়রানিমূলক মামলা ও শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো বাস্তবায়িত না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ, আইন বিষয়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা