ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে সেলাই মেশিন বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্ধকৃত ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের ১ম পর্যায়ে সেলাই মেশিন ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

শনিবার (৬ মে) জেলা শহরের কমদতলী জেলা পরিষদ রেস্ট হাউস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আরও পড়ুন : নৌযান শ্রমিকদের বিক্ষোভ

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের মাঝে হারমোনিয়াম, কি-বোর্ড, ১৬জন বেকার যুবক-যুবতীদের মাঝে ও ১টি ধর্মীয় প্রতিষ্ঠানে সেলাই মেশিন এবং ১জন কি-বোর্ড বাদকের মাঝে কি-বোর্ড সহ বাদ্যযন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা