ছবি-সংগৃহীত
সারাদেশ

ধান শুকাতে গিয়ে সন্তান হারালেন মা

জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেটের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

শনিবার (৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মুনতাহা আক্তার (৫)। সে উপজেলার ভেড়ভেড়ি হাজীর হাট এলাকার মজনু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে ওই স্কুলের পাশে ধান শুকাতে যান মুনতাহার মা। মুনতাহাও সঙ্গে যান। মা ব্যস্ত থাকায় বিদ্যালয় মাঠে খেলা করছিল মুনতাহা। এক পর্যায়ে স্কুলের গেটে উঠে খেলার সময় হঠাৎ গেটের পিলার ভেঙে নিচে চাপা পড়ে মুনতাহা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : স্ত্রীর সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা এবিএম তানজিমুল ইসলাম বলেন, সকালে মাথায় আঘাত পাওয়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। অবস্থা খারাপ থাকায় ইমারজেন্সি থেকেই রংপুরে পাঠানো হয় তাকে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা