সারাদেশ

দীঘিনালায় ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে ও এস আই মো. শাখাওয়াত হোসেন, এস আই মো. হাবিবুর রহমান খান, এস আই মো. রাশেদ পারভেজ সাইম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ৩ নং কবাখালি ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মিলন পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোছা. জেসমিন আক্তারকে আটক করে।

এসময় আটক জেসমিন আক্তারের দেখানো মতে স্বামী মো. আরিফ হোসেনের বসতঘর থেকে ৪৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রিত নগদ ২৮ হাজার ৬’শত টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষে ২৪ জনের প্রাণহানি

পুলিশ সূত্রে, আটককৃত ব্যক্তির নামে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং স্বামী মো. আরিফ হোসেনের নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত জেসমিন আক্তারকে উদ্ধারকৃত ইয়াবাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা