সারাদেশ

আ'লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সঠিক ভোট হলে আওয়ামীলীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়। বাংলাদেশ পুরস্কৃত হয়। তাই আগামী নির্বাচন গণতান্ত্রিক ভাবে হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন হবে।

আরও পড়ুন: বাংলাদেশের কৃষিপণ্য সরাসরি মধ্যপ্রাচ্য যাবে

তিনি আরও বলেন, বিএনপি’র আন্দোলনই এখন জনগনের আন্দোলনে রূপ নিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর বর্তমান সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

সোমবার (৩০ জানুয়ারী ২০২৩) বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলা বিএনপি'র আয়োজনে “আগামী ৪ ফেব্রæয়ারী ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু’র সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী প্রমূখ।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মজিবুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল হোসেন সরদার, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান, জেলা দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, যুবনেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আজাদ মাল, ছাত্রনেতা পান্থ তালুকদার সহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা