সারাদেশ

২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: নোয়াখালীতে ভারতীয় হাই কমিশনার

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসীতে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে ১টি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার আভিযানিক টিম ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা করে।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ দুই বেইলি সেতুতে বাড়ছে দুর্ঘটনা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সুধারাম থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা