ছবি : সংগৃহিত
সারাদেশ
পার্বত্য চট্টগ্রাম

হেডম্যান কার্বারীদের সম্মানী বৃদ্ধিতে সম্মতি!

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা পরিষদে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হেডম্যান কার্বারীদের সম্মানী বৃদ্ধিতে সরকারের সম্মতির বিষয় জানানো হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে ৩ ক্লিনিককে জরিমানা

রোববার ২৯ (জানুয়ারি) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোঃ শিবলী নোমান, জেলা ট্যুরিষ্ট পুলিশের মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধি নেতৃবৃন্দ।

আরও পড়ুন : কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বলেন, পার্বত্য রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার মহান জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব মোতাবেক পার্বত্য এলাকার হেডম্যান কার্বারীদের সম্মানী বিদ্যমান হারের দ্বিগুণ করার জন্য সরকার সম্মতি জ্ঞাপন করেন।

বিষয়টি কার্যকর করার লক্ষ্যে নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে আনুষঙ্গিক বিষয়বস্তুর কার্যক্রম চলছে, খুব শীঘ্র বর্ধিত হারে ভাতা প্রদান শুরু হবে।

আরও পড়ুন : এ্যাম্বুলেন্স চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি) হাইকোর্টের নির্দেশে কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি সভায় উপস্থাপন করেন এবং এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বলেন, ইতোমধ্যে রাজস্থলী ও লংগাদু উপজেলায় নতুন দুটি ফায়ার স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ পরিসমাপ্ত হয়েছে। যতদ্রুত সম্ভব এ দুটি নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : টেকনাফে অপহৃত ২ যুবক উদ্ধার

কমিশনার গার্ল গাইডস্ এসোসিয়েশন বলেন, ২- ৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে ভারতের মধ্য প্রদেশে অনুষ্ঠিতব্য ২৪তম আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্পে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৩ জন গাইড বিভিন্ন ক্যাটাগরিতে এডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।

নির্বাচিতরা হলেন কলেজ ক্যাটাগরীতে রেঞ্জার সিদ্ধাঙ্গনা চাকমা, বিজ্ঞ পার্টিতে আসামবস্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জুনি চাকমা এবং রানী দয়াময়ী স্কুলের ছাত্র গাইডার চন্দ্র চাকমা।

আরও পড়ুন : দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জানান, রাঙামাটি পার্বত্য জেলায় ৪ জন শিশু, জাতীয় শিশু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কার অর্জন করেছে। তাদের মধ্যে দেশাত্ববোধক গানে জাতীয় পর্যায়ে প্রথমস্হান অর্জন করেছেন প্রজ্ঞা চাকমা এবং দ্বিতীয়স্হান অর্জন করেছেন পুরেন্তি চাকমা, জাতীয় পর্যায়ে নাট্যঅভিনয়ে তৃতীয় স্হান অর্জন করেছেন তাইফা তাবাসসুম এবং উচ্চাংঙ্গ সংগীতে তৃতীয়স্হান অর্জন করেছেন পৃথ্বিরাজ সাহা।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ সন্ত্রাসী আটক

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, বিদ্যুৎ বিভাগ গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এখন থেকে গ্রাহকসেবার যে কোন বিষয়ে ১৬২০০ নাম্বারে ফোন দিয়ে সকল বিষয়ে অবগত করতে পারবেন।

আলোচনায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ আলোচনায় অংশ নেন এবং স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা