সারাদেশ

এ্যাম্বুলেন্স চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

আবু রাসেল সুমন, (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গবামারা নামক এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্র মাসাপ্রু মারমা (৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আরও পড়ুন: জমজমের পানি বিক্রি বন্ধ

সোমবার (৩০ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানায়, স্কুলের সামনে সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু মারমা। পরে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার বাসিন্দা মাসাপ্রু মারমা সে ২য় শ্রেণীর শিক্ষার্থী। সকাল ৯টায় গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে সড়ক পার হওয়ার সময় লাশবাহী এ্যাম্বুলেন্সের নীচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে চিকিৎসক ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন জানান, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা