খেলা

ফিরে আসার তাড়না সবসময়ই ছিল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছর এ দায়িত্বে ছিলেন তিনি। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দায়িত্ব পাওয়ার পর বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাথুরুসিংহে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। এছাড়া ফিরে আসার তাড়না সবসময়ই ছিল বলেও জানান তিনি।

হাথুরু বলেন, সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের জন্য আমার সবসময়ই সফট কর্নার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। ফিরে আসার তাড়না সবসময়ই ছিল।

তিনি বলেন, যদিও ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবো। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। সামনে ২০২৩ বিশ্বকাপ আছে, আমার নিউ সাউথ ওয়েলস সিজনটা একটু দেরি ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার।

৫৪ বছর বয়সী এই লঙ্কান কোচ আরো বলেন, ২০২৩ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে। নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষে আসলে দেরি হয়ে যাবে। তাই বিগ ব্যাশ শেষ হওয়ার সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিই এখনই ভালো সময় বাংলাদেশে ফেরার।

আরও পড়ুন : হার দিয়েই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় আগামী ২ বছরের জন্য হাথুরুর সাথে চুক্তি করেছে বিসিবি। একইসঙ্গে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন সাবেক এই লঙ্কান কোচ।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা