জাতীয়

আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহীত ও প্রত্যখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছু কিছু আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা যদি যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করে থাকে, তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের যত্নবান হতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনবো, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো কী কনটেস্ট হবে, না আনকনষ্টেটে হবে সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা