খেলা

হার দিয়েই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু বাংলাদেশের প্রত্যাশা ছিল একটি জয় নিয়ে ফিরবে দল। তাও হল না শেষ মাচেও বাজে ভাবে হেরে বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানারা।

আরও পড়ুন: ব্রাজিলিয়ান গোলরক্ষকের রহস্যজনক মৃত্যু

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের করা ৬ উইকেটে ১১৩ রান মাত্র ১৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে যায় প্রোটিয়া নারীরা।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ওভারেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। আরেক ওপেনার শামীমা সুলতানা আউট হন ১১ রান করে। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে ২ উইকেটে কেবল ২৩ রান।

আরও পড়ুন: ফিরতে পেরে দারুণ খুশি হাথুরু

পরে শবনম মুস্তারি এবং নিগার সুলতানা মিডল অর্ডারে যা একটু হাল ধরেছিলেন। তবে বাড়েনি রানের গতি। ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে মাত্র ৪১। ৩০ বলে ২৭ রান করেন শবনম মুস্তারি এবং ৩৪ বলে ৩০ রান করেন নিগার সুলতানা। তবে তা দলের জন্য যথেষ্ট ছিল না।

এরপর শেষের দিকে স্বর্ণা আক্তার ১১, ফারজানা হক ৭ রান করে আউট হন। নাহিদা আক্তার ১১ বলে ১৫ রানে এবং লতা মন্ডল ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৩ রান।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে মারিজানে ক্যাপ এবং আয়াবোঙ্গা খাকা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ননকুলুলেকো এমলাবা এবং শাবনিক ইসমাইল।

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস স্বাচ্ছন্দে ব্যাট করেই ১৩ বল থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সুযোগ অবশ্য পেয়েছিল বাংলাদেশ। নবম ওভারে ব্রিটসের সহজ স্টাম্পিং মিস করেন উইকেটকিপার শামিমা।

পরের ওভারে আবারও একই ঘটনা! দুবারই বল ঠিকমতো গ্লাভসবন্দী করতে পারেননি শামিমা। বেঁচে যাওয়া ব্রিটস পরে আর ভুল করেননি। ৫১ বলে ৪ চারে ৫০ রান করেন তাজমিন। উলভার্ট করেন ৫৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৬ রান।

ফলে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ১০ উইকেটের লজ্জাজনক হারে বিশ্বকাপ শেষ করে নিগার সুলতানার দল। এ নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৬ ম্যাচ হারলো বাংলাদেশ।

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে বড় লাভ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। পূর্ণ ২ পয়েন্টের পাশাপাশি রানরেটটাও বাড়িয়ে নিতে পেরেছে তারা। যার ফলে, নিউজিল্যান্ড ছিটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা