ছবি-সংগৃহীত
খেলা

ব্রাজিলিয়ান গোলরক্ষকের রহস্যজনক মৃত্যু

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের উদীয়মান তারকা ফুটবলার জিয়ান কায়ো রহস্যজনকভাবে মারা গেছেন। নিজ বাসভবনেই তার মৃতদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন: ফিরতে পেরে দারুণ খুশি হাথুরু

ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো এফসির হয়ে খেলতেন তরুণ এ তারকা গোলরক্ষ। কায়োর মারা যাওয়ার তিনদিন পর এক বিবৃতি দিয়ে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে ইতুয়ানো। তরুণ উদীয়মান এ তারকার আকস্মিক বিদায়ে শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে মৃত্যুর কারণ বা ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি ক্লাবটি।

বিবৃতিতে তারা জানায়, অত্যন্ত দুঃখ ও হতাশা নিয়ে ইতুয়ানো এফসি অ্যাথলেট জিয়ান কায়ো গোমেস সোয়ারেসের মৃত্যুসংবাদ জানাচ্ছে। গত ১৮ তারিখ রাতে এই গোলকিপারের মৃতদেহে তার নিজ বাসভবনে পাওয়া যায়। তার বিদায় আমাদের কাছে অপূরণীয় ক্ষতির সমান। তার পরিবার-পরিজনের জন্য প্রার্থনা করছি এবং এই শোকের সময় তার পরিবারকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করছি।

আরও পড়ুন: নারী রেফারিংয়ে নতুন ইতিহাস

রহস্যময় এই মৃত্যুর বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। তাই এই মুহূর্তে ক্লাবের পক্ষে থেকে কিছুই জানানো সম্ভব হচ্ছে না। তবে তারা জানিয়েছে, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুতই এই ঘটনা সম্পর্কে আরও তথ্য জানাবে তারা।

২১ বছর বয়সী কায়ো অনূর্ধ্ব-২০ থেকে ইতুয়ানো এফসির হয়ে খেলেছেন। ক্লাবটির হয়ে সে বছরই পলিস্তা চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি। ২০২২ সালে সাও পাওলো কাপে সুযোগ পান ইতুয়ানো। উদীয়মান এ তারকার প্রতিভা দেখে তাকে ২০২৩ সালে মূল ক্লাবে নিয়ে আসে ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

শনিবার রাতে ইতুয়ানো এফসির খেলা ছিল সান্তো আন্দ্রের সঙ্গে। ম্যাচের আগে থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না কায়োর। ম্যাচ শেষে খোঁজ নিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ম্যাচটিতে সান্তোকে ২-০ গোলে হারিয়েছে ইতুয়ানো। উদীয়মান তারকার বিদায়ে শোক প্রকাশ করেছে সান্তো আন্দ্রে ক্লাবও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা