খেলা

পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

স্পোর্ট ডেস্ক : বিপিএল শেষ করেই পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) খেলতে পেশোয়ার জালমির দলের সাথে যোগ দেন সাকিব আল হাসান। সেখানে দলের হয়ে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি। কিন্তু হঠাৎ পারিবারিক কারনে পিএসএলের শুরুতেই বিদায় নিলেন তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

রোববার (২০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে সাকিবের দল পেশোয়ার জালমি।

বিবৃতিতে জানানো হয়, দল প্লে অফে উঠলে সাকিবকে দেখা যাবে, ‘বাংলাদেশ অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগের প্লে অফে খেলতে পারেন, যদি পেশোয়ার জালমি ওঠে।

সাকিব চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই।

দল ছাড়তে হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সাকিবও। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে যোগ দেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে পিএসএল ছাড়তে হচ্ছে।

তিনি আরও বলেন, আমি জানি এখানে আমার শক্তিশালী ভক্তগোষ্ঠী আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, শেষ ভাগে আমি আবার ফিরে আসবে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে আমার ভূমিকা রাখতে।

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

পিএসএলে পেশোয়ার দুটি ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে। সাকিব করাচি কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে ১ করে অপরাজিত থাকেন এবং বল হাতে ছিলেন উইকেটশূন্য।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা