খেলা

সোমবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে

স্পোর্ট নিউজ ডেস্ক : আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুনরায় হেড কোচের দায়িত্ব পাওয়া চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : পিএসএলকে না করলেন তাসকিন

সোমবার রাত সাড়ে ১০টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তিনি। এরপর একদিন বিশ্রামে থেকে ২২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে দলের সাথে যোগ দেবেন।

হাথুরুর ফেরার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান, হাথুরু তিন ফরম্যাটেই কোচ হয়ে ফিরছেন। থাকবেন কমপক্ষে দুই বছরের জন্য। এছাড়া হাথুরুর সহকারী হিসেবে কে থাকছেন সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।

ইতিমধ্যে বিসিবির হেড অফ প্রোগ্রামস ডেভিড মুর বাংলাদেশে এসেই কাজ শুরু করেছেন। তার অধীনে লেগ-স্পিনার হান্ট কর্মসূচি গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, হাথুরুর ফেরার দিন সোমবারই জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দেশে পা রাখবেন। সাবেক এই প্রোটিয়া বোলার গত ভারত সফরের পর ছুটি কাটাতে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন : শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ক্লাব চকরিয়া

প্রসঙ্গত, এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ৫৪ বছর বয়সী সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা