ছবি : সংগৃহিত
খেলা
বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২২-২৩

শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ক্লাব চকরিয়া

এম.এ আজিজ রাসেল : বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের শিরোপা ঘরে তুললো শেখ জামাল ফুটবল ক্লাব চকরিয়া। জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

আরও পড়ুন : জিয়েট’র নবীন বরণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, "খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলিত করে। পাশাপাশি অসামাজিক কাজ থেকে দূরে রাখে। ক্রীড়ায় কক্সবাজারের সোনালী ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে জেলা প্রশাসন কাজ করছে। নেওয়া হয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ বাড়ানোর পরিকল্পনা।"

আরও পড়ুন : নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবু হেনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী।

লীগে সেরা খেলোয়াড় শেখ জামালে আরিফুল ইসলাম, সেরা গোলদাতা ঢেমুশিয়ার আবু হানিফ ও সেরা গোল রক্ষক হয় শেখ জামালের সাঈদী।

আরও পড়ুন : সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন

পরে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের শেখ জামাল ফুটবল ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা