খেলা

ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলারের লাশ উদ্ধার

স্পোর্টস ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ সাবেক চেলসি, নিউ ক্যাসেল ও ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি আতঙ্ক ছড়ায়

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত শনিবার বার্তা সংস্থা ডিএইচএ’কে বলেন, 'তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'আমরা তার লাশের কাছে পৌঁছেছি। তার জিনিসপত্র এখন সরানো হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।'

এর আগে ভূমিকম্পের একদিন পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানানো হয় ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আতসুকে। তবে শেষ পর্যন্ত সেই সংবাদটি মিথ্যা প্রমাণিত হয়।

আরও পড়ুন: জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়ার বেশ কিছু এলাকা। ধ্বংসস্তূপে চাপা পড়ে এ দুই দেশ মিলিয়ে প্রায় ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ, যাদের উদ্ধারে তৎপরতা চলছে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা