খেলা

পিএসএলের ম্যাচে কুমিল্লার হেলমেট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে আইন ও নীতিমালা ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল চীনা নাগরিকের

কিছুদিন আগে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এই তারকা। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় ভুল করে ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে মাঠে নামেন তিনি।

এতে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি তাকে জরিমানা করে।

আরও পড়ুন : আজ পবিত্র শবে মেরাজ

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে খেলছেন নাসিম শাহ। মুলতান সুলতানের বিপক্ষে খেলা ম্যাচটিতে কুমিল্লার হেলমেট পরে খেলতে নামায় তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এই ম্যাচে পাকিস্তানের আরেক তারকা এহসানুল্লাহ’র পাঁচ উইকেটে ১১০ রানে হেরে যায় নাসিম শাহের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দল হারের সাথে আরও যুক্ত হলো জরিমানা।

আরও পড়ুন : চালু হলো ‘উত্তরা সেন্টার’ স্টেশন

প্রসঙ্গত, বিপিএল খেলা শেষে দেশে ফেরার পর পাকিস্তানের বেলুচিস্তান পুলিশের ডিএসপি বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশের মর্যাদা দেওয়া হয় নাসিম শাহকে। তিনি বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা