ছবি : সংগৃহিত
খেলা
টি-টোয়েন্টি

আফগানিস্তানকে উড়িয়ে দিল আমিরাত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ শক্তিশালী দল আফগানিস্তান। রশিদ খান, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজদের নিয়ে গড়া দলটিতে টি-টোয়েন্টি তারকাদের সরব উপস্থিতি রয়েছে। অথচ সংযুক্ত আরব আমিরাত তাদেরকে টি-টোয়েন্টিতেই রীতিমতো উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন : পিএসএলকে না করলেন তাসকিন

আবুধাবিতে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম ম্যাচে শেষ ওভারে এসে ৫ উইকেটের জয় পায় রশিদ খানরা। দ্বিতীয় ম্যাচে এসে ৯ উইকেটের লজ্জার হারের মুখোমুখি হয়েছে আমিরাতের বিপক্ষে মুজিব উর রহমানের দল।

আবুধাবিতে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে পারে দলটি। যেখানে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে সর্বোচ্চ ৩৭ রান আসে।

আরও পড়ুন : সোমবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে

এছাড়াও হজরতউল্লাহ জাজাই ২৭ রান করেন। আমিরাতের পক্ষে জহুর খান এবং জাওয়ার ফরিদ নেন ২টি করে উইকেট।

আফগানিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ঝড়ে উড়ে যায়। আমিরাতের এই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও মাত্র ৫০ বলে ৮টি চার ও ৭টি ছয়ে ৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।

আরও পড়ুন : শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ক্লাব চকরিয়া

ওপেনিং জুটিতে ভৃত্য অরবিন্দকে নিয়ে গড়েন ১১৯ রানের জুটি। ওয়াসিম ফিরলেও অপরপ্রান্তে অরবিন্দ ৩৮ রান করে আমিরাতকে জিতিয়েই মাঠ ছাড়েন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা