সংগৃহীত ছবি
খেলা

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ দেখলো সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এবার নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬৬ রানের বেশি তুলতে পারেনি বাংলা টাইগার্স। ৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক।

রান তাড়া করতে নেমে নিউইয়র্কের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করে দলের জয়ে অবদান রাখেন।

আরও পড়ুন : বাংলাদেশকে হারানো সহজ হবে না

সাকিব অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা