খেলা

৬০ ভাগ খেলোয়াড় আনফিট!

সান নিউজ ডেস্ক: নারী ফুটবলে বাংলাদেশ অর্জন করছে একের পর এক সাফল্য। কিন্তু জামাল ভূইয়ারা দেখা পাচ্ছেন না তেমন কোনো সফলতা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ভালো না করার কারণ হিসেবে খেলোয়াড়দের ফিটনেসকে দায়ী করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

তিনি বলেন, জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচগুলোতে অনেক সময় মনে হয় ৬০ ভাগ খেলোয়াড় ফিট নয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

কোচ আনফিট খেলোয়াড়দের কেন ডাকেন এর জবাবে সালাউদ্দিন বলেন, কোচের দৃষ্টিকোণ থেকে ঠিক খেলোয়াড়দেরই ডাকে। ঘরোয়া পর্যায়ে যারা ভালো পারফরম্যান্স করেন তারাই জাতীয় দলে ডাক পায়। ঘরোয়া লিগের ফিটনেসের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের ফিটনেসের তারতম্য রয়েছে।

ঘরোয়া পর্যায়ে খেলোয়াড়দের ফিটনেস আন্তর্জাতিক মানের না হওয়ার পেছনে ক্লাব ব্যবস্থাকে দায়ী মনে করেন বাফুফে বস। এ প্রসঙ্গে তিনি বলেন , ‘একেক ক্লাব একেকভাবে খেলোয়াড়দের তৈরি করে। বসুন্ধরা কিংস ভালো করছে। তাদের পেছনে রয়েছে আবাহনী।’

আরও পড়ুন: শহীদ দিবস উপলক্ষে ডিএমপির নির্দেশনা

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার খেলোয়াড়ি জীবনে মোহামেডানে এক বছরের বেশি সময় এবং আবাহনীতে এক যুগের বেশি খেলেছেন। জনপ্রিয় দুই ক্লাব এখন বসুন্ধরার সঙ্গে অনেকটা দূরত্বে রয়েছে। বসুন্ধরা কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন শেষে এখন চতুর্থ শিরোপার দিকে।

দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের একক আধিপত্যের মধ্যেও বসুন্ধরার মান নিম্নগামী বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, আমি সম্প্রতি কিংসের সভাপতির (ইমরুল হাসান) সঙ্গে আলোচনা করেছি। তার খেলোয়াড়দের মানও নিচের দিকে। তিনি (ইমরুল) এর সঙ্গে একমত পোষণ করেছেন এবং তার কোচকে (অস্কার) এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: দেশে তাকিয়ে থাকার মতো উন্নয়ন হয়েছে

জাতীয় দল মার্চ উইন্ডোতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ঐ সিরিজে আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।

ঐ সিরিজের জন্য দলকে প্রস্তুত করার জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, কাতারে আবাসন নিয়ে কোনো সমস্যা নেই। বিশ্বকাপের পর ব্যবস্থাপনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। সৌদি আরবের সঙ্গে কথা চলছে। সৌদিতে সম্ভব হলে একটি অনুশীলন ক্যাম্প হতে পারে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা