সংগৃহীত ছবি
লাইফস্টাইল

যে অভ্যাস সাফল্যকে নষ্ট করতে পারে

লাইফস্টাইল ডেস্ক: সাফল্য অর্জনের জন্য অনেক কিছুর প্রয়োজন- কঠোর পরিশ্রম, স্থিতিস্থাপকতা এবং দৃঢ় সংকল্প তো রয়েছেই, সেইসঙ্গে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা, ভাগ্য, অধ্যবসায় এবং অন্যান্য বিষয়ও গুরুত্বপূর্ণ। সফল হওয়া যদিও একটি কঠিন কাজ, সফলতা ধরে রাখা আরও কঠিন। কিছু অভ্যাসও রয়েছে যা আপনার সাফল্যকে নষ্ট করার জন্য দায়ী। চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: রোজায় ক্লান্তি দূর করার উপায়

১) অতিরিক্ত আত্মবিশ্বাস: আত্মবিশ্বাসী হওয়া খুবই ভালো। এটি এগিয়ে যেতে সাহায্য করে এবং সম্মান এনে দেয়। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ব্যর্থতা ডেকে আনতে পারে, এটি বেশিরভাগ ক্ষেত্রেই সফলতাকে নষ্ট করে দেয়। অন্যদের মতামতকে অস্বীকার করা, কেবল নিজেকে সঠিক বলে মনে করা এবং অন্যদের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করা, নিশ্চিত বিপর্যয় ডেকে আনে।

২) শেখা বন্ধ করে দেওয়া: অনেকেই মনে করে যে, সাফল্যের শিখরে পৌঁছালে আর শেখা প্রয়োজন নেই। জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পরে আপনার পোর্টফোলিওকে আরও বৈচিত্র্যময় করা উচিত। জীবনে যেখানেই পৌঁছান না কেন, কখনোই শেখা থামানো উচিত নয়।

৩) বন্ধু ও পরিবারকে উপেক্ষা করা: সফল হওয়াটা দারুণ, সেই সাফল্য ভাগাভাগি করার জন্য পরিবার এবং বন্ধুদের একটি ঘনিষ্ঠ দল থাকা আরও ভালো। মনে রাখবেন, সাফল্য কখনোই একক জয় নয়, এর পেছনে আপনার প্রিয়জনদেরও অনেক অবদান রয়েছে। তাই কাজের জন্য তাদের অবহেলা করা কেবল ভুলই নয়, বরং সবকিছু নষ্ট করার দ্রুততম উপায়, কারণ এমনটা করলে শীঘ্রই আপনি পৃথিবীতে একা হয়ে যাবেন।

৪) নিজের যত্ন না নেওয়া: পৃথিবীর সমস্ত সমস্যা একদিকে আর স্বাস্থ্য সমস্যা আরেক দিকে। আমাদের শরীর এবং মন একে অপরের সঙ্গে যুক্ত। জীবনের যে পর্যায়েই থাকুন না কেন, নিজেদের যত্ন নেওয়া বন্ধ করবেন না। নিজের যত্ন নেওয়ার কথা ভুলে সফলতার পেছনে লেগে থাকবেন না। নিজের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতা মেলে এমন সব কাজ নিয়মিত করতে হবে।

৫) ব্যর্থতার ভয়: যদিও একদিন আপনি সবকিছু হারাতে পারেন এই ভয়ে ভীত হওয়া স্বাভাবিক, তবে একই ভয়ে অবিরাম থাকা একেবারেই ঠিক নয়। সাফল্য ক্ষণিকের জন্য হতে পারে, আপনি এটি দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, তবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যের আলো জ্বলতে থাকাকালীন কাজ করা, যাতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হয়। দিনের শেষে, ভালো বা খারাপ কিছুই চিরকাল স্থায়ী হয় না, তাই আমাদের জীবনে এই সত্যের সঙ্গে শান্তি স্থাপন করা উচিত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা