ছবি : সংগৃহিত
খেলা
নারী ফুটবলের অস্থিরতা

মেসি আসছেন চলে যাবেন, এটাই নিয়ম!

স্পোর্টস ডেস্ক : ক্যাম্প থেকে খেলোয়াড় চলে যাওয়া ও নারী দলের কোচের পদত্যাগ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি আসছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : পদত্যাগ করছেন সাফজয়ী কোচ

সোমবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি জরুরি সভায় বসেছিল। যেখানে একমাত্র এজেন্ডা ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সভার পর জানান, ‘আজ আমরা লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগটার অনেক চাহিদা। মেয়েদের, গণমাধ্যমের। সিদ্ধান্ত নিয়েছি লিগটা করবো।

১০ জুন লিগ শুরু হবে। ১২ দিনের লিগ। ফাইনালসহ ১৩টা ম্যাচ। এ সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এ জন্য এ সময়ের মধ্যেই করবে। এই লিগে অংশ নেবে চারটি দল।’

আরও পড়ুন : ফুটবল ছাড়ার ঘোষণা স্বপ্নার

কাজী মো. সালাউদ্দিনের কাছে নারী ফুটবলের প্রধান কোচ ছোটনের পদত্যাগের পর তাদের সিদ্ধান্ত কী? জানতে চাওয়ায় বাফুফে সভাপতি বলেছেন, ‘তিনি (ছোটন) আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

ক্যাম্প থেকে খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করেছেন। কেন এমন হচ্ছে? এ নিয়ে বাফুফে বস বলেন, ‘একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি আসছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই।’

‘কোচ রিজাইন (পদত্যাগ) করবেন। আরেকজন আসবেন। তিনি আবার রিজাইন করবেন। কিংবা স্যাক হবে। গোটা পৃথিবী এভাবেই তো চলছে’- যোগ করেন বাফুফে প্রধান।

বাফুফের লিগের আয়োজক কে-স্পোর্টসের সঙ্গে আগের দেনা-পাওনা নিয়ে টানাপোড়েন ছিল। বাফুফের মধ্যেই একটা পক্ষ চেয়েছিল কে-স্পোর্টসকে যেন এই দায়িত্ব দেওয়া না হয়। তবে বাফুফের জরুরি সভায় কে-স্পোর্টসকে মাত্র এক আসরের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাফুফের ডাকে সাড়া দিচ্ছেন না ছোটন

কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমরা আপাতত এক বছরের জন্য পরীক্ষামূলক কে-স্পোর্টসকে অনুমতি দিয়েছি। যদি দেখি লিগটা সফলভাবে হয়েছে তাহলে পাঁচ থেকে দশ বছরের জন্য দরপত্র করে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবো।’

কে-ম্পোর্টস এই লিগের সবকিছুই করবে। প্রতিষ্ঠানটি বাফুফেকে দেবে ২০ লাখ টাকা। এই টাকা নারী অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের দেওয়ার কথা বলেছেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, আমি বোর্ডকে অনুরোধ করেছি এই টাকা অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলকে দিতে। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই দলটিকে আমরা আর্থিক সুবিধা দিতে পারিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা