ছবি-সংগৃহীত
খেলা

বাফুফের ডাকে সাড়া দিচ্ছেন না ছোটন

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাফুফের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। অসন্তোষ থাকায় হঠাৎ করেই গতকাল (শুক্রবার) এই সিদ্ধান্ত নেন তিনি। আজ (শনিবার) বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ছোটনকে কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি ছোটন।

আরও পড়ুন : পদত্যাগ করছেন সাফজয়ী কোচ

ছোটন বলেন, ‘কিরণ আপা আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন মানুষ। তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা আগের অবস্থানেই রয়েছে। তবে আমি আমার সিদ্ধান্তে অটল।’

ছোটনকে ছাড়াই আজ (২৭ মে) অনুশীলন করেছেন সাবিনা খাতুনরা। আলোচনার জন্য কিরণ ছোটনকে ফেডারেশনে আসার অনুরোধ করেছিলেন। কিন্তু আজ ফেডারেশনে না যাওয়ার কথা জানিয়ে ছোটন বলেছেন তিনি আর অনুশীলন করাবেন না।

কিরণ ছাড়াও বাফুফের অন্যান্য স্টাফরাও ছোটনকে কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। সবার অনুরোধই প্রত্যাখ্যান করেছেন তিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনুরোধ করলেও তিনি তার অবস্থান পরিবর্তন করবেন না বলে জানান, ‘সভাপতি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমি আর কাজ করতে চাই না। সেই অবস্থানেই থাকব।’

আরও পড়ুন : ফুটবল ছাড়ার ঘোষণা স্বপ্নার

নারী দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আনুষ্ঠানিকভাবে ক্লান্তির কথা বললেও ছোটনের মনে রয়েছে অসন্তোষ ও অপ্রাপ্তি। ছোটনের হাত ধরে নারী দলের এত সাফল্যের পরও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও অসন্তুষ্টি রয়েছে তার।

মে মাসের শেষ সপ্তাহ চললেও, এখনও এপ্রিল মাসের সম্মানী পাননি ছোটন। ৩১ মে পর্যন্ত তিনি ফেডারেশনের সঙ্গে থাকলেও অনুশীলনে যাবেন না।

আগামীকাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠানে সেরা কোচের পুরস্কার গ্রহণের পরদিন (২৯ মে) ফেডারেশনে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ফুটবলের এই পরিচিত মুখ।

সান ‍নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা