ছবি-সংগৃহীত
খেলা
আইপিএল 

ফাইনালে বৃষ্টি বাধা, টসে বিলম্ব

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি হবে গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো টস করা যায়নি। তাই ম্যাচ শুরু হতেও বিলম্ব হবে।

আরও পড়ুন : বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

রোববার (২৮ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই পঞ্চমবারের মতো শিরোপা শোকেসে তুলবে নাকি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে গুজরাট টাইটান্স? সেই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-সমর্থকরা।

আরও পড়ুন : ‘এ’ দলে মুমিনুলসহ ৬ ক্রিকেটার

প্রসঙ্গত, আইপিএল-২০২৩ চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশাল অঙ্কের প্রাইজমানি। ফাইনালে বিজয়ী দল দল পবে ২০ কোটি রূপি তথা ২৬ কোটি টাকা। আর রানার্স-আপ দল পাবে ১৩ কোটি রূপি তথা ১৭ কোটি টাকা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা