কাজ করি বলেই আমাকে নির্বাচিত করা হয়- সাফ সভাপতি কাজী মো. সালাউদ্দিন
খেলা

কাজ করি বলেই আমাকে নির্বাচিত করা হয়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন টানা চারবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন। চারবারই তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

শনিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে সাফের কংগ্রেসে ৪র্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এই মেয়াদে তিনি সাফের টুর্নামেন্টগুলোর সঙ্গে যোগ করবেন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। নতুন এই টুর্নামেন্ট দেখা যেতে পারে আগামী বছরই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী মো. সালাউদ্দিন বলেন, 'আমি বলব গত কয়েক বছর বেশ সাকসেসফুল ছিল। আমার কথা যদি বলেন, আমি যখন প্রথম দায়িত্ব নিয়েছিলাম তখন একটি মাত্র টুর্নামেন্ট হতো। এখন এক টুর্নামেন্ট থেকে সাত টুর্নামেন্ট।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

প্রতি বছর ছয়টি করে টুর্নামেন্ট, আমার মনে হয় এক বছরে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। এগুলো গত কয়েক বছরেই হয়েছে। ছেলেদের বলেন, মেয়েদের বলেন, বয়সভিত্তিক বলেন, গত কয়েক বছরে এসব টুর্নামেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি, কাজ করি বলেই আমাকে নির্বাচিত করা হয়েছে।’

সারাবিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলের পার্থক্য সম্পর্কে সাফ সভাপতি বলেন, 'আমাদের যে ৭টা দেশ আছে তারা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের কয়েকটি। আমাদের মধ্যে ফুটবলের দিক থেকে ধনী কেবল ভারত।

আরও পড়ুন : স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

ভারতে এখন বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে। তারা অংশগ্রহণ করছে। একসঙ্গে উন্নতি করা সম্ভব না। একটা একটা করে টেনে তুলতে হয়। একসঙ্গে তো সাতটা দেশ উঠবে না। সেই দিক থেকে এটা ইতিবাচক। ভারত তো আগে কখনো বিশ্বকাপ খেলতে পারে নাই। আগে স্বাগতিক হতে পারে নাই। বিশ্বের এই প্রান্তে বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে, আমাদের জন্য এটা অনেক অনেক বড় অর্জন।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা