পান্ত-জাদেজার সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৪১৬
খেলা

পান্ত-জাদেজার সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৪১৬

স্পোর্টস ডেস্ক : সফরকারী ভারত টস হেরে খেলার শুরুতে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল, ঠিক তখনই রানের চাকা সচল রাখছিলেন রিশাভ পান্ত এবং রবিন্দ্র জাদেজা।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

বৃটিশ বোলারদের আনন্দকে পু্রোপুরি মাটি করে দেন এ দু’ব্যাটার। ২২২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা।

ওডিআই স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৯ বলে সেঞ্চুরি করার পর ১১১ বলে আউট হন ১৪৫ রান করে। পান্ত আউট হয়ে গেলেও ৮৩ রান নিয়ে অপরাজিত থেকে যান রবিন্দ্র জাদেজা।

শনিবার দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূরণ করেন জাদেজাও। ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করে তিনি আউট হন ১০৪ রান করে। অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন জাদেজা।

আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

তারকা বোলার মোহাম্মদ শামি ১৬ রান করে আউট হন। শেষ মুহূর্তে তো জসপ্রিত বুমরাহ রীতিমত বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান নেয়ার রেকর্ড গড়েন তিনি। যদিও এর মধ্যে ২৯ রান এসেছিল তার ব্যাট থেকে। বাকি ৬ রান অতিরিক্ত। শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন বুমরাহ।

মোহাম্মদ সিরাজ আউট হওয়ার পরই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৯৮ রানে যেখানে ৫ উইকেট হারিয়েছিল তারা, সেখানে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ালো ৪১৬ রান।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

এদিকে ইংলিশ পেসার জেমস এন্ডারসন এখনও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যাচ্ছেন। ৬০ রান দিয়ে তিনি একাই তুলে নেন ৫ উইকেট। ম্যাথিউ পটস শিকার করেন ২ উইকেট এবং ১টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস এবং জো রুট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা