ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপের সেরা গোলটি রিচার্লিসনের

সান নিউজ ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার রিচার্লিসন। কাতার বিশ্বকাপ শুরুর আগেও মূল একাদশে তার জায়গা নিয়ে সন্দেহ ছিল অনেকেরই।

আরও পড়ুন: মার্চে ঢাকায় আসতে পারেন মেসি!

কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন টটেনহ্যামের এই স্ট্রাইকার। এখানেই শেষ নয়, পুরো বিশ্বকাপেই দলের আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ছিলেন রিচার্লিসন।

দুর্ভাগ্যজনকভাবে রিচার দল ব্রাজিল কোয়ার্টারে বাদ পড়লেও বেশ আলোটা ঠিকই নিজের করে নিতে পেরেছেন তরুণ এ ফুটবলার। এবার তার জন্য থাকছে আরও সুখবর। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে তার করা গোলটা টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

গ্রুপ পর্বে ব্রাজিল-সার্বিয়ার ম্যাচের ৭৯ তম মিনিট। ১-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। এমন সময় বাম প্রান্ত দিয়ে ব্রাজিলের আক্রমণ। ভিনিসিয়াসের বাড়ানো বলটা দারুণ ব্যালেন্সে রিসিভ করেন রিচার্লিসন। এরপর যা করলেন সেটা চমকে দেওয়ার মতো। নিজের রিসিভি করা বলেই অ্যাক্রোবেটিক শটে জালে বল জড়ান রিচা।

আরও পড়ুন: প্রথম দিনেই গুটিয়ে গেল বাংলাদেশ

মাত্র কয়েকদিন আগে শেষ হল বিশ্বকাপ। শিরোপার মুকুট গেছে আর্জেন্টিনার হাতে। টুর্নামেন্ট চলাকালেই ফিফা নিয়ম করেছিল সেরা গোল নির্বাচিত হবে দর্শকের ভোটে। এবার সেই ভোটের ভিত্তিতেই সেরা হল রিচার্লিসনের গোল।

শুক্রবার ফিফার বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন: সাকিব-তামিমের সঙ্গে নতুন মুখ সোহান

প্রসঙ্গত, রিচার্লিসন দে আন্দ্রাদে হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা