রোমেরো ও রিচার্লিসনকে বন্ধু বানাচ্ছে টটেনহ্যাম
খেলা

রোমেরো ও রিচার্লিসনকে বন্ধু বানাচ্ছে টটেনহ্যাম

সান নিউজ ডেস্ক : আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের মধ্যে বৈরিভাব প্রকাশ্য। এখনো সরাসরি কথার লড়াইয়ে জড়াননি, তবে মাঠে তারা বরাবরই একে অপরের বিপক্ষে আগ্রাসী ভঙ্গিতেই উপস্থিত হন। তবে এবার মাঠের দুই ‘শত্রুকে’ বন্ধু বানিয়ে দিচ্ছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। রোমেরো গত মৌসুমে যোগ দিয়েছিলেন ক্লাবটিতে, এবার প্রায় ৬৮৪ কোটি টাকা খরচ করে রিচার্লিসনকে দলে টানছে উত্তর লন্ডনের ক্লাবটি।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

গত মৌসুমে এভারটনের বিপক্ষে টটেনহ্যামের ৫-০ গোলে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন রোমেরো। যেখানে দেখা যায়, রিচার্লিসন ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে আছেন, আর তাকে ফাউল করায় রেফারি হলুদ কার্ড দেখাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোকে। ব্রাজিল-আর্জেন্টিনার দুই ফুটবলারের মধ্যে বৈরিতার একটি উদাহরণ হিসেবে দেখা হয় ছবিটিকে।

এছাড়া সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলোতেও মাঠে এই দুজনের লড়াইয়ে শুধু খেলোয়াড়ি বৈরিতার চেয়ে বেশি কিছুর আঁচ পাওয়া গেছে। তবে রিচার্লিসনকে দলে টানার মাধ্যমে আপাতত এই ‘শত্রুতার’ ইতি টানতে যাচ্ছে টটেনহ্যাম।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, টটেনহ্যাম এবং রিচার্লিসন ও তার বর্তমান ক্লাব এভারটনের মধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে। ৫০ মিলিয়ন পাউন্ড এবং বাড়তি ১০ মিলিয়ন পাউন্ড বোনাসের বিনিময়ে স্পার্সে যোগ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!

হ্যারি কেইন, সন হিউন-মিনদের দিয়ে গড়া টটেনহ্যামের আক্রমণভাগের ধার আরও বাড়বে রিচার্লিসনের সংযোজনের মাধ্যমে। আগামী মৌসুমের জন্য এবার আগেভাগেই দল গুছিয়ে নিচ্ছেন কন্তে। এরই মধ্যে ক্রোয়েশিয়ার লেফট উইং ব্যাক ইভান পেরিসিচ, মালির মিডফিল্ডার ইভ বিসুমা, ইংলিশ গোলরক্ষক ফ্রেজার ফরস্টারকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। ধারে বার্সা ডিফেন্ডার ক্লেম লংলেকে দলে টানার বিষয়েও অনেক দূর এগিয়ে গেছে তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা