ছবি : সংগৃহিত
খেলা

স্বপ্নভঙ্গ সাকিব-মিরাজদের

স্পোর্টস ডেস্ক : সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট জয়ের দ্বার প্রান্তে এসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। কোহলিদের বিপক্ষে এর আগে কখনও টেস্ট জিততে পারেনি স্বাগতিক টাইগাররা।

আরও পড়ুন : সাকিব-মিরাজে দিশেহারা ভারত

দলকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলেন সাকিব-মিরাজরা। ১৪৫ তাড়া করতে গিয়ে যে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত।

আবারও সেই পুরোনো গল্প, ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে এসে হারতে হল বাংলাদেশকে। অথচ হারের মাত্র আধা ঘণ্টা আগে ভারতের চেয়ে বেশ এগিয়ে ছিল টাইগাররা। কিন্তু রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার ব্যাটে আবারও সর্বনাশ!

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম ম্যাচটাই ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুলের বীরত্বপূর্ণ ইনিংসের পরেও সে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর গত ২১ বছরে ভারতীয়দের বিপক্ষে আরও ১২টি টেস্ট খেলে একবারও জয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি টাইগাররা। এবারই সুবর্ণ সুযোগ ছিল গেরো ভাঙার। কিন্তু সে সুযোগ দিল না অশ্বিন-আইয়ারের ৭১ রানের জুটি। বাংলাদেশের হাতের কাছ থেকে জয় ছিনিয়ে নিল লোকেশ রাহুলের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার চতুর্থ দিনের খেলায় ১০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ভারত, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এতো কম রানের লক্ষ্যেও ভারতকে বিরাট চাপের মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে সাকিবের আঘাত দিয়ে শুরু। জয়দেব উনাদকাটকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের পঞ্চম উইকেট এনে দেন অধিনায়ক নিজেই।

কিছুক্ষণ চলল মিরাজ ঝড়। নিজের পরপর দুই ওভারে অক্ষর প্যাটেল ও ঋষভ পান্তকে ফিরিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন টাইগার অলরাউন্ডার। তখনও ভারতের দরকার ছিল ৭১ রান।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

কিন্তু সেই রানকে কিছুই মনে হতে দিলেন না আইয়ার-অশ্বিন। যদিও একবার জীবন পেয়েছিলেন অশ্বিন। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন ডানহাতি বোলিং অলরাউন্ডার। ৪২ রান করে তিনিই হলেন এই ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ঢাকা টেস্ট জিতে গেল ভারত। তাতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখার পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিল সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ৩১৪ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের।

আরও পড়ুন : সাকিব ঝলকে অলআউট ভারত

প্রসঙ্গত ২০২২ সেশনে বাংলাদেশ ক্রিকেট টিম মোট ১১ টি টেস্ট ম্যাচ খেলেছে। দূভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের টেস্টে পরিসংখ্যান হতাশজনক ১১টি ম্যাচ খেলে মাত্র ০১ টি টেস্টে এ জয় লাভ করে বাংলাদেশ দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা