ছবি : সংগৃহিত
খেলা

ইতিহাস গড়তে দরকার ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ৬ উইকেট। কিন্তু হাতে কাছে কেবল ১০০ রান। এর মধ্যে বাকি ৬ ব্যাটারকে আউট করতে পারলেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

শনিবার (২৪ ডিসেম্বর) ১৪৫ রানের ছোট লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমেও চরম বিপাকে লোকেশ রাহুলের দল। তৃতীয় দিন শেষ ঘণ্টায় সাকিব ও মিরাজের বিষাক্ত স্পিন ঘূর্ণির মুখে শেষ সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৪৫ রানে দিন শেষ করেছে সফরকারীরা।

স্বাগতিকদের পুঁজি স্রেফ ১০০ রান। ভারতের হাতে আছে ৬ উইকেট। এর আগে ইংল্যান্ডকে এই মাঠে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সেবার এক সেশনে ১০ উইকেট তুলে নিয়েছিল মাত্র ৬৪ রানে। সাকিব, তাইজুল, মিরাজে বধ হয়েছিল প্রভাবশালী অস্ট্রেলিয়াও।

আরও পড়ুন : ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বছর শুরু হয়েছিল চমক জাগানো সাফল্যে, মাউন্ট মুঙ্গানুইতে নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর মধ্য দিয়ে। আর এখন বছরের শেষ টেস্টে ক্রিকেটের এক নম্বর দল ভারতের সাথে জয়ের হাতছানি।

এবার কি ভারতের পালা? দলের প্রতিনিধি হয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। এ ব্যাটসম্যানের বিশ্বাস, শতরানের পুঁজি নিয়েও জেতা সম্ভব।

আরও পড়ুন : সাকিব ঝলকে অলআউট ভারত

লিটনের আশাবাদী উচ্চারণ, ‘কাল রোববার সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, তাহলে অবশ্যই জেতা সম্ভব।’

লিটন দাসের জবাব, ‘হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। চতুর্থ দিন সকালে খেলতে এসেই যদি ২ উইকেট হারিয়ে বসে ভারত, আমরা যদি উইকেট নিয়ে নিতে পারি, তবে অবশ্যই সম্ভাবনা থাকবে। জানি এরপর রিশাভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে তারাও পরিস্থিতির কারণে চাপে থাকবে।’

আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

বাংলাদেশ ভারতকে ২০০ থেকে ২২০ রানের টার্গেট দিতে চেয়েছিল। শেরে বাংলার এ উইকেটে সেটাই চ্যালেঞ্জিং লক্ষ্য হতো, এমনটাই মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমরা জানি মিরপুরে চতুর্থ ইনিংস সবসময়ই কঠিন। সব ব্যাটারের জন্যই। আমরা ২০০-২২০ লক্ষ্য দিতে চেয়েছিলাম। যে স্কোর দাঁড় করেছি, এখনও আরও ১০০ রান দরকার। অনেক কঠিন কিন্তু। এখন যে অবস্থা, এই লক্ষ্য জয়ের জন্য কঠিন হবে তাদের জন্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই।’

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা