খেলা

বড় বিপদে পড়েছে টাইগাররা

সান নিউজ ডেস্ক: টেস্টে তৃতীয় দিনের শুরুতেই বড় বিপদে পড়েছে টাইগাররা। ২৬ রানে হারিয়ে বসেছে ২ উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়েছেন শান্ত (৫)। এরপর মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ছুঁয়ে চলে গেছে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে। মুমিনুলও করেন ৫।

আরও পড়ুন: আ’লীগের জাতীয় সম্মেলন আজ

প্রথম এক ঘণ্টা কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কিন্তু শুরুটা একদমই ভালো হলো না। ওপেনার নাজমুল হোসেন শান্তর পর তিনে নামা মুমিনুল হকও ফিরেছেন ড্রেসিংরুমে। উইকেটে জাকিরের নতুন সঙ্গী সাকিব আল হাসান।

দেখেশুনে খেলে ৬ ওভার কাটিয়ে দেন তারা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। শান্ত ৫ আর জাকির ২ রানে অপরাজিত ছিলেন। আত্মবিশ্বাস ছিল তাদের ব্যাটিংয়ে।

জাকির হাসান যে আত্মবিশ্বাস নিয়ে দিনের শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত ঠিক উল্টো। সিরাজকে দারুণ ড্রাইভে দিনের দ্বিতীয় বলে বাউন্ডারিতে পাঠান জাকির। শান্ত পায়ের নিচে জমিন খুঁজে পাচ্ছিলেন না। তাতে বিপদ ডেকে আনেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান।

অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ড্রেসিংরুমে। অশ্বিন নিজের প্রথম ওভারেই পেয়ে যান সাফল‌্য। ওভারের পঞ্চম বলে শান্তর এলবিডব্লিউর আবেদনে রিভিউ নেয় ভারত। সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসে। ওভারের শেষ বলে ব‌্যাকফুটে খেলতে গিয়ে আবার শান্তর প‌্যাডে বল আঘাত করে। এবার আম্পায়ার ভারতের আবেদনে সাড়া দেয়। বাংলাদেশ রিভিউ নিলেও এবার ভাগ‌্য সহায় হয়নি। ৩১ বলে ৫ রানে শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।

মুমিনুল ভালো শুরু পেয়েছিলেন। সিরাজের পায়ের ওপরের বল দারুণ ফ্লিক শটে চার মেরেছিলেন। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক‌্যাচ দেন। তার ভালো লেন্থের বলে ব‌্যাট সরাতে পারেনি ৫ রান করা মুমিনুল।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

মিরপুর শের-ই-বাংলায় টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা